Updates

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটির নোটিশ

May 24, 2026 Holiday

ইছাপুর নিউ মডেল স্কুল

ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা

স্থাপিত: ২০২১ খ্রি.

​সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় পরিবার-পরিজন নিয়ে ভালো আছেন। আপনার/আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আযহা এবং গ্রীষ্মকালীন অবকাশের লক্ষ্যে আগামী ২৬ মে ২০২৬ হতে ০৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে আগামী ০৬ জুন ২০২৬ তারিখ থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম চলমান থাকবে। পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে কাটুক আপনার ঈদ এবং “ইছাপুর নিউ মডেল স্কুল”-এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা। ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে-

মো: মারুফুল হাসান চৌধুরী

প্রধান শিক্ষক, ইছাপুর নিউ মডেল স্কুল

মোবাইল: ০১৫১৬-১৮১৮৮১

WhatsApp Chat